মোঃ জাহিদ হাসান, মেহেরপুর প্রতিনিধি :
মুজিবনগরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্য পেঁয়াজ বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলার ৩ হাজার ৫শত কৃষকের মাঝে এই বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম,মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ও ওমর ফারুক প্রিন্সসহ উপজেল উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার৫ শত কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার,৫০ গ্রাম ওজনের ১পেকেট কীটনাশক এবং ১০০ ফুটের এক পিস পলিনেট বিতরণ করা হবে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন