রিজন আহমেদ :
আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে সাতবার বিরাট কোহলিকে আউট করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। যা এশীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ...
সাকিব কোহলিকে টেস্টে দুইবার এবং ওয়ানডেতে পাঁচবার আউট করেছেন...
কানপুরে সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাটিং তাণ্ডব দেখিয়েছে ভারতের ব্যাটসম্যানরা। টেস্ট ক্রিকেট খেলেছেন টি-টোয়েন্টি স্টাইলে। মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছেন ২৮৫ রান। যেখানে বিরাট কোহলি করেছেন ৩৫ বলে ৪৭ রান...
ফিফটির দিকেই এগোচ্ছিলেন কোহলি। তবে সেই পথে বাধা হয়ে দাঁড়ান টাইগার অলরাউন্ডার সাকিব। সাকিবের বলে স্লগ করতে গিয়ে বোল্ড হন কোহলি...
এদিকে সাকিবের বলে বোল্ড হওয়ার আগে অবশ্য একটি রেকর্ডে নাম লিখিয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০ ইনিংস খেলার আগে ২৭ হাজার রান করেছেন কোহলি। আর চতুর্থ ক্রিকেটার হিসেবে ২৭ হাজারের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন তিনি...
এই ক্লাবে আগে থেকে আছেন ভারতের শচীন টেন্ডুলকার, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং...


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন