ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের কোর্ট থেকে মামলার আসামী মামুন পালিয়ে গেছে। সে রোহিঙ্গা।
বুধবার সকালে উখিয়া থেকে কক্সবাজার আদালতের সেল ঘরে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
উখিয়ার থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, রোহিঙ্গা মামুনকে ক্যাম্প থেতে আটক করে পুলিশে দেয় এপিবিএন। বুধবার সকালে তাকে অন্যান্য আসামীদের সাথে কোর্টে তোলা হয়। পরে পুলিশী পাহারায় সেল ঘরে নিয়ে যাওয়ার সময় কৌশলে পালিয়ে যায়।
ওসি বলে পলাতক রোহিঙ্গা মামুনকে খোঁজা হচ্ছে। তাকে আটক করা সম্ভব হবে বলে জানান তিনি।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন