এন এস আবিদ মাহমুদ, যশোর প্রতিনিধি :
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন আটক হয়েছেন। বৃহস্পতিবার ডিবি পুলিশ তাকে ঢাকার একটি বাসা থেকে আটক করে। তিনি যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের বাসিন্দা।
তার ঘনিষ্ঠজনরা জানান, শহিদুল ইসলাম মিলন কয়েকদিন আগে ঢাকায় যান। তিনি সেখানে একটি বাসায় ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকার ফুলতলা এলাকায় গেলে সেখান থেকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
যশোর ডিবি পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনকে ঢাকায় সেখানকার ডিবি পুলিশ আটক করেছে বলে তিনি জানতে পেরেছেন।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন