এন এস আবিদ মাহমুদ, যশোর প্রতিনিধি :
যশোরের বেনাপোল সীমান্তের চোরাপথে মাদক, অস্ত্র, স্বর্ণপাচারসহ ১৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী বাদশা মল্লিককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তিনি বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে। বুধবার সন্ধ্যা রাতে বেনাপোল রঘুনাথপুর সীমাস্তের কোদলারহাট এলাকা থেকে বিজিবি তাকে গ্রেপ্তার করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থায় করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাকারবারি, মাদক, হুন্ডি, খুন, পাচারকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের জড়িত এই বাদশা। তিনি ১৫ টিরও অধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। এরআগে তিনি ৩১টি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ বাদশা আটক হয়।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন