রায়হানা মুন :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (৬ অক্টোবর) ঢাকার একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
কায়সার কামাল বলেন, তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনিভাবেই মোকাবিলা করা হবে। দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি তার অগাধ আস্থা রয়েছে। তাই সব আইনি প্রক্রিয়া শেষে যথাসময়ে তিনি দেশে ফিরবেন।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের অধিকাংশ নেতাকর্মী। তবে তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো এখনও প্রত্যাহার করা হয়নি। এই কারণে তিনি এখনো দেশে ফিরতে পারেননি।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন