সাবরিনা জলিল :
সত্যি হলো গুঞ্জন। ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলার ক্রিকেটের একমাত্র সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি অনুকরণীয় এক যোদ্ধা, যিনি ফিরতে জানে সমুদ্র পাড়ি দিয়ে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিইয়েছেন তিনি। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এ অলরাউন্ডার।
মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সংবাদ সম্মেলন মঞ্চ আগেই প্রস্তত ছিল। বাকি ছিল মাহমুদউল্লাহ রিয়াদের আসা। এরপর এলেনও তিনি। শুরুতেই জানিয়ে দিলেন টি-টোয়েন্টি সংস্করণ থেকে তার অবসরের সিদ্ধান্তের কথা।
চারপাশে চলমান আলোচনা যে মিথ্যে নয়, সেটাই শুরুতে জানিয়ে দিলেন ৩৯ ছুঁই ছুঁই এই অভিজ্ঞ ব্যাটার। জানালেন ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি হবে তার ম্যাচ, বললেন ‘হ্যাঁ, সত্যিই আমি এই সিরিজের শেষ ম্যাচেই অবসর নিতেছি।’
২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ রিয়াদ। বেশ সাড়া ফেলে সেই অবসর। হারারে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের মাঝপতে সতীর্থরা গার্ড অব অনার দেন তাকে। যা দেখে অনেকে তার অবসরের বিষয়টি অনুমান করে নেন।
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণায় কোনো নাটকীয়তা করেননি তিনি। আনুষ্ঠানিকভাবে জানালেন বিদায়। বুধবার (৯ অক্টোবর) দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ অবসরের ঘোষণা দিলেন। ভারতের বিপক্ষে হায়দরাবাদে হওয়া সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে ইতি টানবেন ক্যারিয়ারের।
টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন না মিডল অর্ডার এ ব্যাটার। চালিয়ে যাবে আন্তর্জাতিক ওয়ানডে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন