রায়হানা মুন :
বেশ কিছুদিন ধরেই বাজারে ঢুকে হিমশিম খেতে দেখা যায় সীমিত আয়ের ক্রেতাদের। চড়া ডিমের বাজার। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বাড়ার কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তরের অভিযানের পরেও ডিমের দাম স্বাভাবিক পর্যায়ে আসছে না। ফলে অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন।
এর মাঝেই ডিমের বাজার নিয়ে আজ বুধবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘ডিম ট্রাকে থাকা অবস্থাতেই কারওয়ান বাজারে চার বার ডিমের হাতবদল হয়। এখনো পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি। শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী? বলেও প্রশ্ন করেছেন তিনি।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন