এন, এস আবিদ মাহমুদ যশোর জেলা প্রতিনিধি :
যশোর চৌরাস্তা ধর সুপার মাকের্টের শিপ্রা টেলিকম থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে। মদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে। এসময় দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচেছ কর্মচারী জুবায়ের ও আবু মুরাদ।
৮ অক্টোবর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন তথ্যের ভিত্তিতে দেকানটিতে অভিযান চালায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক আসলাম হোসেন জানান, যশোর কোতোয়ালি থানা মোড়ের শিপ্রা টেলিকমে ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিং কার্যক্রমের অন্তরালে মদ কেনা-বেচা চলছে এমন তথ্যর ভিত্তিতে রাত ৮ টার শিপ্রা টেলিকমে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। অভিযানে উদ্ধার হয় ১১ বোতল বিদেশি মদ। এসময় আটক করা হয় ওই টেলিকমের দুই কর্মচারীকে। আটক কমচারী জুবায়ের ও মুরাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন