মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন JUST Debate Club আয়োজিত Jashore Open 2024 এ বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন -ব্রুডার বিতর্ক দল " BRUDA- পদ্মরাগ" কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। দলটির হয়ে বিতর্ক করেছেন রাইসুল হাসান রুহান ( দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এবং সামিয়া হক ইরা ( অর্থনীতি বিভাগ)।
এছাড়া প্রতিযোগিতার সেরা আমন্ত্রিত বিচারক নির্বাচিত হয়েছেন ব্রুডার (বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন) সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাব্বির ইশতিয়াক আহমেদ।
ব্রুডার সভাপতি সাব্বির ইশতিয়াক আহমেদ বলেন "ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্কের চর্চা আমাদের ক্যাম্পাসে সেভাবে হয় না বললেই চলে,সেখানে নবীণ দুইজন বিতার্কিক ন্যাশনাল পর্যায়ে দেশের সেরা দলগুলোর মাঝে ৫ম স্থানে থেকে প্রিলিমিনারি রাউন্ড শেষ করেছে যা নি:সন্দেহে বড় অর্জন। আশা রাখছি ভবিষ্যতেও ব্রুডার বিতার্কিকদের এ ধারা অব্যহত থাকবে।"
ব্রুডাদলটির বিতার্কিক সামিয়া হক ইরা বলেন " এটি আমাদের ২য় ন্যাশনাল৷ ২য় বারেই এত বড় সাফল্য আশায় আমরা অনেক আনন্দিত। আশা রাখছি বেরোবির জন্য আরো বড় সাফল্য আমরা আনতে পারব।"
উল্লেখ্য উক্ত প্রতিযোগিতায় বুয়েট,কুয়েট, রুয়েট, MIST, SUST সহ দেশের ৬০ টি বিশ্ববিদ্যালয় এবং স্কুল- কলেজ পর্যায়ের দল অংশগ্রহণ করেছে।৬০ টি দলের মাঝে দলটি টুর্নামেন্টের ৫ম সেরা দল হিসেবে বছরের সর্ববৃহৎ এই বাংলা ব্রিটিশ পার্লামেন্টারি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম বারের মতো বেরোবির কোন দল ব্রিটিশ পার্লামেন্টারি পর্যায়ের জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হলো যা নি:সন্দেহে বেরোবির জন্য বড় অর্জন।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন