রায়হানা মুন :
শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকা বিয়ের পর অভিনয় বন্ধ করে দেন। এর মধ্যে মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানও রয়েছেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন এবং তিনি একজন ধার্মিক ছেলে বিয়ে করতে চান।
প্রিয়াঙ্কা বলেন, "যদি সেরকম কাউকে পাই, তাহলে অবশ্যই বিয়ে করব।" বিয়ের পর অভিনয় ছাড়ার ইচ্ছা প্রকাশ করে তিনি জানান, তখন তিনি পুরোপুরি সংসারে মনোনিবেশ করবেন এবং ধর্ম পালন করবেন।
অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা ধর্মীয় বিষয়ে আপসহীন। তার সোশ্যাল মিডিয়া থেকে বোঝা যায়, তিনি নিয়মিত নামাজ পড়ার জন্য ভক্তদের উৎসাহিত করেন এবং নিজেও পবিত্র কুরআন পড়েন।
তিনি দাবি করেন, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ আদায় করেছেন। এছাড়া, ঘুমানোর আগে সুরা মুলক না পড়লে শান্তিতে ঘুমাতে পারেন না বলেও জানান প্রিয়াঙ্কা জামান।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন