রায়হানা মুন :
এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ, যেখানে ছাত্রীদের পাসের হার ৭৯.৯৫ শতাংশ এবং ছাত্রদের ৭৫.৬১ শতাংশ। মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ৯৩৩ জন ছাত্রী এবং ৬৪ হাজার ৯৭৮ জন ছাত্র।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশ করে। গত বছর পাসের হার ছিল ৭৮.৬৪ শতাংশ, যা এ বছর কিছুটা কমেছে। চলতি বছরে সারাদেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন