সবার কথা নিজস্ব প্রতিনিধি :
প্রতি বছর বিপিএলে চমক নিয়ে আসে রংপুর রাইডার্স।আর এবারো বিপিএলকে সামনে রেখে বরাবরের মতো এবারো শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গড়েছে সাবেক চ্যাম্পিয়ারা। প্রতি বছরের চেয়ে এবার একটু আলাদা ভাবে দল গুছিয়েছে দলটি ছুটেছে পারফর্মারের দিকে। যত বয়সই হোক, যে দেশেরই হন। দেশের পরীক্ষিতরা যেমন প্রাধান্য পেয়েছেন স্কোয়াডে, তেমনি বিদেশের ম্যাচ উইনাররা রংপুর রাইডার্সকে এনে দিয়েছেন দারুণ ভারসাম্য। যে ভাবা হচ্ছে যেকোনো সময় বাজিমাত করতে পারে এই দলটি, এনে দিতে পারে বিপিএলের রংপুরকে আরো একটি শিরোপ৷ প্লেয়ার ড্রাফট থেকে নিয়েছে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে সবাইকে তাক লাগিয়ে দেওয়া সৌরভ নেত্রভালকারকে। যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার কাঁপিয়ে দিয়েছিলেন বাংলাদেশ, পাকিস্তান এমনকি ভারতের ব্যাটিং লাইনআপকে । ড্রাফটের আগেই রংপুর ডেরায় নেয় ইফতিখার আহমেদ, অ্যালেক্স হেলস, স্টিভেন টেলর ও খুশদিল শাহকে। যা বাড়িয়েছে দলের ভারসম্য।অবশ্য হেলস আগেও খেলেছেন রংপুরে। তবে এবার এই ইংলিশ ক্রিকেটারকে দলে পেতে ঢাকা ক্যাপিটালসের সাথে এক প্রকার কূটনীতির লড়াইয়ে নামতে হয়েছিল রংপুরকে।
এদিকে গতবারের অধিনায়ক নুরুল হাসান সোহান ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে, রিটাইন ও ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করা হয় মোহাম্মদ সাইফউদ্দিনকে। বাকি ছিল ড্রাফট, সেখানেও রংপুর দিয়েছে অভিজ্ঞতার পরিচয়।
ড্রাফট এর শুরুতেই দলে টানা হয় জাতীয় দলের তরুণ পেসার নাহিদ রানাকে, যাকে এখন অনেকেই আখ্যায়িত করেন দেশের সবচেয়ে গতিময় পেসার হিসেবে। আছেন সৌম্য সরকা, সাইফ হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা ও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ইরফান শুক্কুর। সাথে তরুণ তৌফিক খানকে নেওয়া হয়েছে বাজির ঘোড়া হিসেবে।
এছাড়া ড্রাফট থেকে বিদেশিদের মধ্যে দলে নেওয়া হয় আকিফ জাভেদ ও কার্টিস ক্যামফারকে। তবে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে আরও ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ আছে দলটির।
একনজরে রংপুর রাইডার্স স্কোয়াড
রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, ইফতিখার আহমেদ, অ্যালেক্স হেলস, স্টিভেন টেলর, সৌরভ নেত্রভালকার, খুশদিল শাহ, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, আকিব জাভেদ, কার্টিস ক্যামফার, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল রাব্বি, তৌফিক খান।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন