এন এস আবিদ মাহমুদ। যশোর জেলা প্রতিনিধি : :
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় নারায়নগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুস্তম খন্দকারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। রুস্তম খন্দকার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে।
আটক রুস্তম খন্দকার নারায়নগঞ্জের ফতুল্লা থানার হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলা নম্বর-৩৪৩, তারিখ, ২৯-০৮-২০২৪। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮২ জনের নাম উল্লেখ করে মোট ৪৮২ জনের নামে মামলা হয়েছে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন