এন এস আবিদ মাহমুদ। যশোর জেলা প্রতিনিধি : :
শোরে দুই ঘন্টার টানা ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের নিম্নাঞ্চল। শুক্রবার দু’ঘন্টায় যশোরে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।
এদিন সকাল থেকেই যশোরের আকাশে আলো আধারির খেলা চলছিল। সকাল ১০টা পর্যন্ত রোদ থাকলেও ১১টা নাগাদ মেঘের আনাগোনা শুরু হয়। এরপর দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয় একটানা ঝুম বৃষ্টিপাত। যা চলে দুপুর প্রায় আড়াইটা পর্যন্ত। অঝোর ধারার এ বৃষ্টিপাতে নিমিষেই তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চল। আচমকা ঘরবাড়িতে পানি উঠে যায়। যা নিয়ে বিপদে পড়ে যায় নিম্নআয়ের মানুষেরা। বৃষ্টিতে ভিজেই তাদের ঘর গোছানো ও দুপুরের খাবার খেতে হয়।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন