জুলহাস আহমেদ, বরগুনা: :
বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪ নং কেওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান নসাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩ নবেম্বর) সন্ধ্যার পরে পৌরশহরের টাউনহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানাযায়, গত (১২ আগষ্ট) বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির গত ৫ আগষ্ট গণঅভ্যত্থানে দেশ ছেড়ে চলে যাওয়া আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সাথে কথা বলে। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেখানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নসা সহ বেশ কিছু নেতা।পড়ে (১৪ আগষ্ট) চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে জাহাঙ্গীর কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় গ্রেপ্তার দেখানো হয় মনিরুজ্জামান নশাকে।
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বরগুনা পৌরশহরের টাউনহল এলাকা থেকে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন