মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি :
অরাজনৈতিক ছাত্র নেতৃত্ব সৃষ্টি করা, পরিচালনা ও মেধাবীদের মাঝে নেতৃত্ব বিকাশের লক্ষে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিভাগের ১১ তম ব্যাচ থেকে ১৫ তম ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন পদে প্রার্থী হিসেবে দাঁড়ানোর সুযোগ পেয়েছে।
ছাত্র সংসদ নির্বাচন কমিশনের সার্বিক তত্বাবধানে ছিলেন সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন এবং সহযোগী অধ্যাপক হান্নান মিয়া। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন বিভাগের ১১তম ব্যাচ থেকে ১৫ তম ব্যাচ পর্যন্ত প্রত্যেক ব্যাচের দুইজন করে প্রতিনিধি।
নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ১০টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলেছে। তারপর ভোট গণনা সম্পন্ন করা হয়। ফলাফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ভিডিও কল যুক্ত হয়ে শুভেচ্ছা বার্তা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উক্ত নির্বাচনে সহ সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী প্রান্ত মোল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ১২তম ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন।
নবনির্বাচিত ভিপি প্রান্ত মোল্লাহ বলেন, "আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি একা জিতি নাই, আমরা সবাই মিলে জিতেছি। ডিপার্টমেন্ট এর প্রয়োজনে যা যা পদক্ষেপ নেওয়া যায়, আমি সেগুলো করার চেষ্টা করবো। আমি খুব সুন্দর ভাবে কথা বলতে পারি এমন টা নয়, তবে আমি কাজে বিশ্বাসী। আমাদের সংগঠনে সময় দিতে হবে এগিয়ে নিতে।"
এবং সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, "সকলের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো কিছু করার, যেনো অন্য বিভাগ আমাদের দেখে শিখতে পারে। আমাদের বিভাগের অনেক সমস্যা আছে, ইনশাআল্লাহ সামনে থাকবেনা, তার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে একসাথে।"
ছাত্র সংসদে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী শিহাব, উপ কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সম্পাদক মশিয়ার রহমান এবং উপ-সাহিত্য সম্পাদক মেহেরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিবুর রহমান মিতু এবং উপক্রীড়া সম্পাদক আফনাদ শিহাব, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নুরে জান্নাত, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা কামাল এবং উপসংস্কৃতিক সম্পাদক মুসতানসির মুয়াজ, শিক্ষা, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক এবং উপ শিক্ষা, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ইমতিয়াজ মাহমুদ রাফি, দপ্তর সম্পাদক পিয়াল হাসান এবং উপদপ্তর সম্পাদক ইসফাকুন নিসা, প্রচার সম্পাদক মহিনুল ইসলাম, কার্যকরী সদস্যরা হলেন সাকিব রেজা রায়হান, গোপাল চন্দ্র রায়, সুমাইয়া আকতার, ইফতেখার আমীর সম্রাট


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন