জাকির হোসেন রায়হান কিশোরগঞ্জ, প্রতিনিধিঃ :
কিশোরগঞ্জের ইটনা উপজেলার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা এবং হিরোইনসহ এক যুবককে গ্রেপ্তার
করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রানা মিয়া (৩৮) কিশোরগঞ্জের সদর উপজেলার হারুয়া এলাকার মৃত আইয়ুব আলী এর ছেলে।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে ইটনা উপজেলার সদর ইউনিয়নের বলদা ঘাটে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা এবং ২ গ্ৰাম হিরোইনসহ রানা মিয়া (৩৮)কে গ্রেপ্তার করা হয়।
ইটনা থানার অফিসার ইনচার্জ মো. মনোয়ার হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা এবং হিরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলায় আদালতে দায়িয় করা হয়েছে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন