নিজস্ব প্রতিবেদক :
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছে। সোমবার (১১নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার ইসলামনগর আজিজার রহমান(৬৫) ,ওই এলাকার মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪৫) ,ওই এলাকার মকবুল হোসেন (৪৫), ইসলামনগর গ্রামের মোবারক হোসেন (৫৫), লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক অল মোমেন জানান সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে রেললাইনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা কি কারণে লাইনের উপরে ছিল তা তদন্ত করে বলা যাবে আমরা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন