আতিকুর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বিকালে ডিএম একাডেমি ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। দুধকুমার বনাম গঙ্গাধর ফুটবল একাডেমির মধ্যকার খেলায় ১-০ গোলে গঙ্গাধর ফুটবল একাডেমি বিজয়লাভ করে
পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার আহ্বায়ক সিব্বির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব ময়দান আলী, ক্রীড়া সাংবাদিক মিজানুর রহমান মিন্টু, রেফারি আখেরুজ্জামান, জহুরুল হক, ক্রীড়া ব্যাক্তিত্ব আফজাল হোসেন, ছাত্র প্রতিনিধি আতিকুর রহমান আকাশসহ অনেকে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন