এন এস আবিদ মাহমুদ যশোর জেলা প্রতিনিধি :
উন্নয়নের প্রতীক হিসেবে যশোর শহরকে আরও এক ধাপ এগিয়ে নিলেন যশোরের পৌর প্রশাসক। যশোরবাসীকে উপহার দিলেন টাওয়ার লাইট। শনিবার যশোরের প্রাণকেন্দ্র দড়াটানা ও মণিহার এলাকায় দুটি টাওয়ার লাইট বসানো হয়েছে। পর্যায়ক্রমে চৌরাস্তা, জেলখানা মোড়, নিউমার্কেটসহ গুরুত্বপূর্ণ স্থানে এ লাইট বসানোর পরিকল্পনা রয়েছে পৌর প্রশাসনের।
শনিবার সন্ধ্যার পর থেকে এক অন্যরকম আলোর জগতে গিয়েছিলো যশোরবাসী। কেউ কেউ ছবি তুলতে থাকেন, আবার কেউ কেউ সেলফি তুলে ফেসবুকে পোস্ট শুরু করেন ।
এ বিষয়ে যশোরের পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান সবার কথা নিউজ'কে জানান ‘আমরা প্রাথমিকভাবে দুটি দিয়ে শুরু করেছি। আগামিতে আরও বসানো হবে’।
তিনি আরও বলেন, ‘যশোরকে আলোকিত শহরে পরিণত করতে কাজ শুরু করেছি। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে নতুন লাইট লাগানো হচ্ছে। দ্রুতই অন্ধকারাচ্ছন্ন শহর থেকে যশোর শহর আলোর শহরে পরিণত করা হবে’।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন