মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি :
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে দাওয়াহ সোসাইটি। এসময় বিভিন্ন বিভাগের নবীন এক হাজার শিক্ষার্থীকে একটি অর্থসহ কুরআন, টি-শার্ট, চাবির রিং, এবং কলম দেওয়া হয়।
রবিবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে শুরু হওয়া নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে বরণ করে নেয় সংগঠনটি।
সময় শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন, আবু সাঈদ যেন ন্যায়বিচার পান। সবাই আবু সাঈদের জন্য দোয়া করবেন।
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক হাফেজ মুজাহিদুল ইসলাম বলেন, দুনিয়ার সফলতায় আসল সফলতা নয়। কুরআনের আয়াতের উল্লেখ করে বলেন, যদি কেউ পৃথিবীতে সফলতা অর্জন করতে চান তাহলে ফজরের নামাজের পর দুনিয়াতে রিজিকের তালাশ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোখতার আহমেদ নবীন শিক্ষার্থীদের উদ্দশ্যে বলেন, যে জ্ঞান অর্জন করা ফরজ সেটি আপনারা তুচ্ছতাচ্ছিল্য করবেন না। বিশ্ববিদ্যালয়ে যে নীল সংস্কৃতি আছে এগুলো পরিত্যাগ করুন। ফিজিক্যাল মাদবদ্রব্য তো এখন প্রকাশ্যে। এগুলো যারা তৈরি করেছে তাদের প্রত্যাখ্যান করেন।
দাওয়াহ সোসাইটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বায়েজিদ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোখতার আহমেদ। এছাড়াও বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক হাফেজ মুজাহিদুল ইসলাম, ইন্জিনিয়ারি ইমরুল কায়েস পরাগ, বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব আব্দুর রকিব প্রমুখ।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন