আল ইয়ামিন আবির রাজশাহী প্রতিনিধি :
একমাস, এক বছর, পাঁচ বছর কিংবা দশ বছর নয়; বেতন ছাড়াই ২১ বছর ছয়মাস কেটে গেছে রাজশাহীর এক কলেজ শিক্ষকের। তারপরও তিনি পাঠদান চালিয়ে গেছেন। অবশেষে তিনি এমপিওভুক্ত হতে পেরেছেন। আসছে ডিসেম্বরে তিনি নভেম্বর মাসের বেতন পাবেন।
ত্যাগী এই শিক্ষকের নাম মো. আবু তালেব। ২০০৩ সালের ৩ মে তিনি রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে অবস্থিত আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে যোগ দেন। ইনডেক্স না পাওয়ায় তিনি দুই দশক ধরে প্রভাষকই আছেন। এমপিওভুক্তির জন্য তিনি অনেক চেষ্টা করেন, কিন্তু লাভ হয়নি। অনেকটা আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার এক চিঠির পরিপ্রেক্ষিতে তিনি এমপিওভুক্ত হতে পেরেছেন।
আওয়ামী সরকারের পতনের পর সম্প্রতি ইউএনও সোহরাব হোসেন এই কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। আবু তালেবকে এমপিওভুক্ত করতে গত ৪ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষার (মাউশি) আঞ্চলিক পরিচালকের মাধ্যমে মহাপরিচালকের কাছে একটি চিঠি দেন। এরপরই প্রভাষক আবু তালেবকে এমপিওভুক্ত করা হয়।
এই কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মো. রাশেদুজ্জামানের পদোন্নতিও আটকে ছিল দীর্ঘদিন। এ ছাড়া ইংরেজির শিক্ষক পলাশ মণ্ডলের আটকে ছিল ইনক্রিমেন্ট। ইউএনও সোহরাব হোসেন উদ্যোগী হয়ে রাশেদুজ্জামানকে প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির ব্যবস্থা করেছেন। লেকচারার পলাশ মণ্ডলের ইনক্রিমেন্ট সংক্রান্ত জটিলতাও দূর করেছেন। এই খুশিতে শিক্ষক আবু তালেব ও রাশেদুজ্জামান মঙ্গলবার (২৬ নভেম্বর) ইউএনওর কার্যালয়ে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রভাষক আবু তালেব জানান, ২০০৩ সালে তিনি দর্শন বিভাগের তৃতীয় শিক্ষক হিসেবে যোগ দেন। কিন্তু এমপিওভুক্ত হতে না পেরে ২০১০ সালে তিনি মামলা করেন। ২০১১ সালে আদালতে


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন