মাসুম হোসেন অন্তু, সিরাজগঞ্জ প্রতিনিধি :
র্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০১টি মোবাইল ফোন ও নগদ ১৬০০/- টাকা জব্দ করা হয়।
আটককৃত আসামি হলেন মোঃ সজল ইসলাম (২০), রাজশাহী জেলা গোদাগাড়ী গ্রামের মোঃ ইন্তাজ আলী ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন