জাকির হোসেন রায়হান কিশোরগঞ্জ,প্রতিনিধি :
কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা আকিব হোসেন খান হৃদয় (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধায় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আকিব হৃদয় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক-সম্পাদক।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন