মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি) নিরাপত্তা শাখায় কর্মরত কর্মচারীবৃন্দের জন্য ‘পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবি ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ্-আল-মাহবুব এবং রিসোর্স পার্সন হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) মোঃ হাবিবুর রহমান বক্তব্য প্রদান করেন।
আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় নিরাপত্তা শাখায় কর্মরত কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন