জাকির হোসেন রায়হান কিশোরগঞ্জ, প্রতিনিধি :
কিশোরগঞ্জের সদর উপজেলার মোঃ জুলহাস উদ্দিন জীবন ( ৬০) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে তার সৎ ছোট ভাইয়ের ছুরির আঘাতে মৃত্যু হয়েছেন।
জানা যায়, সৎ ছোট ভাই মো. রুবেল মিয়া (৩৬) তার বড় ভাই মোঃ জুলহাস উদ্দিন জীবন তার কাছ থেকে সব সময় টাকা নিতেন। (৪ই ডিসেম্বর) মঙ্গলবার তার বড় ভাইয়ের কাছে টাকা দাবি করেন রুবেল মিয়া। টাকা না পেয়ে তার বড় ভাইকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বাসার সামনে ছুরি দিয়ে আঘাত করেন রুবেল মিয়া ।
মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ তিন দিন চিকিৎসাধীন থাকার পর (৬ ডিসেম্বর, শুক্রবার) রাত ১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. জুলহাস উদ্দিন জীবন সদর উপজেলার বত্রিশ এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রুবেল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। মাদকের মামলায় অনেকবার কারাগারে গিয়েছেন । সর্বশেষ সপ্তাহখানেক আগে কারাগার থেকে বেরিয়েছেন। এসব কারণে তার স্ত্রী কিছুদিন আগে বাবার বাড়ি চলে গেছেন। তাদের একটি ছেলে সন্তান আছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে।এ ঘটনায় এখনও কেউ মামলা করেননি। তবে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন