জাকির হোসেন রায়হান, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব আঞ্চলিক সড়কে আলী আকবরী এলাকার নাহার ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,(১০ ই ডিসেম্বর) রোজ মঙ্গলবার ভৈরবমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত এবং তিনজন গুরুতর ভাবে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
নিহতরা হলেন- কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়ন এলাকার জুতা ব্যাবসায়ী হেলাল ভুঁইয়া (৫০) একই উপজেলার দারিয়াকান্দি এলাকার সিএনজি চালক মোঃ আবুল কালাম
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাজু মিয়া জানান,দুর্ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনার একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের লিখত অভিযোগের বিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন