মো আব্দুল্লাহ আনন্দ, রংপুর প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের কাউনিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ। এরপর কাউনিয়া থানা পুলিশের পক্ষ থেকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা কমান্ডার নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা শ্রী অনন্ত কুমার রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপজেলা সমন্বয়ক শরিফুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে উপজেলা সদস্য সচিব এ্যাড. মোজাহারুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান, বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাজাহান মিয়া, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। রিপোটার্স ইউনিটির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের পক্ষে সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
এরপর উপজেলা পরিষদে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করে বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসা,সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামিনুর রহমান, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এ্যাড. ফজলুল হক ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফ আহমেদ প্রমূখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় মেলার স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ। শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন