মিঠুন ইসলাম নাটোর প্রতিনিধি :
নাটোরে আইন মানছেন না ইট ভাটার মালিকরা' । সংবাদ প্রকাশের পর নাটোরের লালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পদ্মারচরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এবিষয়ে মেহেদী হাসান জানান, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় লাইসেন্স না থাকা ও ইট পোড়ানোয় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় এজিআর ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে তিন লাখ টাকা, এজিএম ও এজিএস ভাটাকে এক লাখ টাকা করে সর্বমোট পাঁচ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধ ভাটার তালিকা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন