জাকির হোসেন রায়হান কিশোরগঞ্জ,প্রতিনিধি :
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় শনিবার (২১ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে কিশোরগঞ্জের ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন হাওরে যে অলওয়েদার সড়কটা হয়ে গেছে এখন আমরা এটার ভালো-মন্দ নিয়ে আর কোনো বিতর্ক করবো না। কিন্তু এই সড়কের ফলে যেসব সৃষ্ট সমস্যাগুলো আছে, সেগুলো আগে সমাধান করা হবে।
তিনি আরও বলেন, হাওরের রাস্তার জন্য সিলেটে বন্যা হচ্ছে। এটার কারণ হচ্ছে- হাওরের সব নদীগুলোতে পলিমাটি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। এই বিষয়ে সমাধানের জন্য আমরা পানিসম্পদ সচিবের সঙ্গে কথা বলেছি।
আর হাওরের সঙ্গে কিশোরগঞ্জ শহর এবং সিলেটের যোগাযোগ ব্যবস্থার বিষয়টাতে অগ্রাধিকার দেওয়া হবে। এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় বসে কাজ করবে না, মাঠ পর্যায়ে এসে মানুষের সঙ্গে কথা বলে মানুষ যেটা চায় সেটিই পর্যালোচনা করে তারপর কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।
উল্লেখ্য, ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটারের অলওয়েদার সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। ২০২০ সালের ৮ অক্টোবর কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন