মেসার্স জিল্লু এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ :
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স জিল্লু এন্টারপ্রাইজ। তিনি অবৈধ ভাবে সকল সার চোরাচালান করে ভৈরবে বিক্রি করে দেন।
স্থানীয়রা জানান, মেসার্স জিল্লু এন্টারপ্রাইজ বিসিআইসি সার ডিলার। তিনি ডিসেম্বর মাসের বরাদ্দকৃত সকল সার কাটখাল বাজারে উত্তেলন করেনি।
সে পেক্ষাপটে, কাটখাল ইউনিয়নের পক্ষ থেকে স্থানীয়রা মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা খান মোঃ আব্দুল্লাহ আল মামুন তার কাছে মেসার্স জিল্লু এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে অভিযোগ পেরণ করেন।
অভিযোগে লিখা হয়, বিআইসি সার ডিলার মেসার্স জিল্লু এন্টারপ্রাইজ কাটখাল, মিঠামইন, কিশোরগঞ্জ ডিসেম্বর মাসের বরাদ্দকৃত সকল সার সে চোরায় ভাবে ভৈরব বাজারে বিক্রি করে দেন। সারের পরিমাণ- ইউরিয়া ১০৫ মিট্রক টন, ডিএপি-৩৩.৫৫ মেট্রিক টন, এমওপি ২৮.৪৫ মেট্রিক টন, টিএসপি ২১.৮৫ মেট্রিক টন, উক্ত বাজারে সে কাটখাল বাজারে কোন গোডাউনে সার উত্তেলন করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ আব্দুল্লাহ আল মানুন বিষয়টি নিশ্চিত করে জানান, মেসার্স জিল্লু এন্টারপ্রাইজ তার বিরুদ্ধে আমরা অভিযোগ গ্রহন করেছি। তদন্ত অনুযায়ী বিষয় টি নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন