জাকির হোসেন রায়হান কিশোরগঞ্জ, প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে সিএনজি চালিত অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে গালি দেন মোঃ হৃদয় মিয়া নামের (২৮) এক যুবক। গতকাল (২৩ ডিসেম্বর) সোমবার সকালে এ গঠনা ঘটে এর আগে গত শনিবার তার মায়ের ঘর থেকে ব্যাটারি চুরি হয়।
এ উপজেলার মানিকদী ইউনিয়নের পুরানগাও গ্রামের মৃত আনার মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া।
হদয় মিয়া জানান, আমি গরিব মানুষ দিনে এনে দিনে খায়, অন্যাের সিএনজি ও অটোরিকশা ভাড়া এনে ৩ সন্তান মা ও বউ নিয়ে সংসার চালাই। এবং প্রতিদিন ভাড়ায় ৫০০ টাকা দিতে হয় মহাজনকে। এখন আমারা তিনদিন ধরে খুব কষ্টে আছি। এ অবস্থায় ব্যাটারি চুরি হওয়ায় মনের দুঃখে গালাগাজ করি চোরকে।
মোঃ হৃদয় মিয়ার মা অরুনা বেগম জানান, অভাবের সংসার কিভাবে চলবে, এখন কিভাবে মহাজনের হাজিরা দিবে, এ চিন্তায় আমার ছেলে এখন প্রায় পাগল হয়ে গেছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন মিয়া জানান, এ ঘটনার এখন পর্যন্ত কেউ অভিযোগ আসেনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন