সাবরিনা জলিল :
জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকস্মিক পদত্যাগের পর অনেক এমপি-মন্ত্রী আত্নগোপনে রয়েছেন। অনেকে আবার প্রকাশ্যে পদত্যাগ করেছেন। ২৯ ডিসেম্বর রবিবার জয়পুরহাটে প্রকাশ্যে ‘মুজিব কোট’ পুড়িয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন রেজাউল করিম নামে এক আওয়ামী লীগ নেতা।
এদিন দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন ওই আওয়ামী লীগ নেতা।
রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়নের মেম্বার।
তার ‘মুজিব কোট’ পোড়ানোর ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ক্ষোভ প্রকাশ করে রেজাউল করিম বলেন, ‘এই দলের নেতাকর্মীদের চাল-চলন আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।’
তিনি আরও বলেন, ‘আমি মাঝে মধ্যে তাবলিগ করতাম, এখন থেকে তাবলিগই করবো।’


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন