নিউজ ডেস্ক :
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই। বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই। বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়। জাতি একবারই স্বাধীন হয়। ৭১-এর সঙ্গে ২৪ তুলনা চলে না।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণঅধিকার পরিষদ এর দলীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সে মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বেলা সাড়ে ১১ টার দিকে সংবাদ সম্মেলন শুরু হয়। ২০১৮ সালের কোটা আন্দোলনের অন্যতম সংগঠক ফারুক হাসানের নেতৃত্বে পরিচালিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ ও নির্বাহী কমিটির নেতারা। সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ গঠনে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত জানান নেতারা।
বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ নেতারা।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন