ঢাকা কলেজ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ঢাকা কলেজ ছাত্রদলের পদ-বঞ্চিত নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের পদ-বঞ্চিত প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২ টা ১ মিনিটে ঢাকা কলেজের মূল ফটকের সামনে কেক কেটে এ কর্মসূচি পালন করেন তারা।
ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও সাবেক সহ-সভাপতি শামীম হাওলাদার বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজ ৪৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহত্তম এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে। শিক্ষার্থীদের পাশে থেকে সর্বদা তাদের সহযোগিতা করবেন।
এ সময় তিনি আরও বলেন, সাম্য, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবে ছাত্রদল।
উল্লেখ্য,কেক কাটা শেষে দেশবাসীর প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সকল মিথ্যা মামলা নিঃশর্ত ভাবে তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান করেন।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন