রংপর, প্রতিনিধি :
কাউনিয়ায় এই প্রথম রেজিষ্ট্রি অফিস মোড় সংলগ্ন এলাকায় আধুনিক মান সম্পন্ন ‘মম’স-কিচেন’(মায়ের রান্নাঘর) নামের একটি ফাস্ট ফুড রেস্টুরেন্ট এর উদ্ভোধন করা হয়েছে।বুধবার(১লা জানুয়ারি) বিকালে রেজিষ্ট্রি অফিস রোডে ফিতা কেটে ও মোনাজাত করে রেস্টুরেন্টের উদ্বোধন করেন, ইসলামী আন্দলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি মোঃ ইদ্রিস আলী (অবঃবিডিয়ারি) এ সময় আরোও উপস্থিত ছিলেন,সমাজ সেবক মীর জাফর আলী,উপজেলা কৃষক দলের আহবায়ক ও কৃষিবিদ ডাঃ ফেরদৌস হাসান জনি,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ,মোঃ দুলাল মিয়া ও মোঃ মিজানুর রহমান মিনু প্রমুখ। মম’স-কিচেন’রেস্টুরেন্ট এর ব্যাবস্থাপনা পরিচালক মোছাঃ মনিরা আক্তার ও সহকারি জীবন মাধুর্য বলেন কাউনিয়ায় এই প্রথম সুলভ মুল্যে চাইনিজ,থাই এবং চায়নিজ খাবারের পাশাপাশি বাংলা খাবারও পাওয়া যাবে এখানে। আরও পাওয়া যাবে পিৎজা,বার্গার,চিকেন ফ্রাই,ফ্রেঞ্চ ফ্রাই,সুপ,পাস্তা, এবং অন্যান্য ফাস্ট ফুট আইটেম পাওয়া যায়।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন