মাসুম হোসেন অন্তু সিরাজগঞ্জ প্রতিনিধি :
পীরজাদা শরিফুল ইসলাম রুবেল চিশতী র উদ্যোগে খাজা মঈনুদ্দীন চিশতী (র.) এর ১০ তম বাৎসরিক ওরশ শরীফ উদযাপন করা হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর শহরের পুকুরপাড় এলাকায় তাকওয়া জামে মসজিদ সংলগ্ন আতায়ে রাসৃল গরীবের নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতীর (রহ.) ১০ তম বাৎসরিক ওরশ শরীফ উদযাপন করা হয়। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং গরীবে নেওয়াজ খাজা মইনুদ্দিন চিশতীর জীবন ও কর্ম শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় হাফেজ ক্বারী মাওলানা সায়াদ উদ্দীন শাহীন ওয়ারেছী বলেন, পবিত্র ইসলামের প্রচার ও প্রসারে খাজা গরীবে নেওয়াজের অবদান মুসলমানরা কখনও ভুলতে পারবে না। তিনি একজন আল্লাহর ওলী এবং ইসলাম প্রচারক ছিলেন। তার শিক্ষায় এবং দেখানো পথে আমরা মানবকল্যাণে নিয়োজিত রয়েছি।
এ আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাশেম ক্বারী, আলহাজ্ব হাফেজ মাওলানা আলী আকবর সাহেব, অত্র মসজিদ হাফেজ মাওলানা জহুরুল ইসলাম সহ খাজা বাবার আশেক প্রেমিসহ সকল মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ ক্বারী মাওলানা সায়াদ উদ্দীন শাহীন ওয়ারেছী ।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন