আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা উদীচী শিল্পীগোষ্ঠীর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে শান্ত বর্মন। ৩৩ সদস্যবিশিষ্ট এই কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে বাকৃবি সংসদের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, নতুন কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. আলোমগীর হোসেন, অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. তানভির রহমান এবং আবদুস সালাম রিপন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. পলি কর্মকার।
কমিটিতে সহ সাধারণ সম্পাদক হিসেবে আছেন সৈকত বিশ্বাস ও প্রণব ঘোষ। তাছাড়া কমিটির সম্পাদক মন্ডলীতে আছেন রাকিবুল ইসলাম, রাইসুল আসাদ প্রিন্স, নবনীতা অধিকারী, আকাশ আলী, মঈন ইসলাম ও নাসরিন সুলতানা পাপড়ি।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন