আরএইচ :
রাজধানীর মিরপুরের পল্লবীতে জাতীয় পার্টির আয়োজিত ইফতার অনুষ্ঠান শেষ পর্যন্ত পণ্ড হয়ে গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের চেয়ারম্যান জিএম কাদেরের।
শনিবার, পল্লবীর একটি কমিউনিটি সেন্টারে ইফতারের আয়োজন করেছিল স্থানীয় জাতীয় পার্টির নেতারা। তবে, ইফতারের প্রায় এক ঘণ্টা আগে সেখানে হাজির হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কোনো ধরনের আলোচনা ছাড়াই তারা কমিউনিটি সেন্টারের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন, ফলে আয়োজকরা বাধ্য হন পুরো অনুষ্ঠান বাতিল করতে।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন