মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ। লেখক ও কলামিস্ট।
"সন্ত্রাসের কেন্দ্রস্থল এনসিপি: জাতীয় পার্টির বিরুদ্ধে মব জাস্টিস ও রাষ্ট্রীয় দুর্বৃত্তায়নের ষড়যন্ত্র"
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান, জনাব গোলাম মোহাম্মদ কাদেরের পারিবারিক বাসভবন ‘দ্য স্কাই ভিউ’-তে পরিকল্পিত হামলা বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ। এটি কেবল একটি বাসভবনের ওপর আঘাত নয়—এটি জাতীয় পার্টির মর্যাদা, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতির প্রতি অবমাননা এবং রংপুরবাসীর আবেগের ওপর নিঃসন্দেহে বর্বর হস্তক্ষেপ।
এই হামলার পেছনে মুখ্য ভূমিকায় ছিল তথাকথিত “জাতীয় নাগরিক পার্টি” (এনসিপি)—যা এখন একটি সুসংগঠিত সন্ত্রাসী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এনসিপির নেতারা, বিশেষ করে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলম, শুধু হামলাকারীদের পক্ষ নিয়েই ক্ষান্ত হননি, বরং সেনাবাহিনীর উপস্থিতির মধ্যেই হুমকিস্বরূপ পোস্ট দিয়ে রাষ্ট্রযন্ত্রকে চ্যালেঞ্জ করেছেন।
সারজিস আলম অতীতে আওয়ামী ছাত্রলীগের কর্মী ছিলেন এবং ক্ষমতার সুযোগ-সুবিধা ভোগ করেছেন। আজ তিনি সেই পটভূমি ব্যবহার করে এনসিপির ছদ্মবেশে সন্ত্রাসের নেটওয়ার্ক গড়ে তুলছেন। রংপুরে হামলার ঘটনায় সেনাবাহিনীর হাতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদ স্পষ্টতই এনসিপির ছত্রছায়ায় কাজ করছে।
ঘটনার সময়ে সারজিসের ফেসবুক পোস্ট ছিল কার্যত যুদ্ধ ঘোষণা। তিনি লেখেন, “ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তার না করে আমাদের বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে।” এমন বক্তব্য স্পষ্টভাবে রাষ্ট্রবিরোধী এবং সংঘাত উস্কে দেওয়ার শামিল।
জাতীয় পার্টি আজও বাংলাদেশে রাজনৈতিক শালীনতার প্রতীক। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর শাসনামলে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য, দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করেছিলেন। তাঁর উত্তরসূরি হিসেবে জিএম কাদের যখন গণতান্ত্রিক চর্চায় অংশ নিচ্ছেন, তখন তাঁর ওপর এমন বর্বর হামলা অত্যন্ত লজ্জাজনক এবং দৃষ্টান্তমূলক প্রতিরোধ দাবি করে।
অন্যদিকে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এনসিপির তৎপরতা সম্পর্কে নীরবতা পালন করছে—যা এক ধরনের মৌন সম্মতির ইঙ্গিত দেয়। ড. ইউনূস যদি জাতীয় নাগরিক পার্টির সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে থাকেন, তাহলে তিনি নিজেই ইতিহাসে এই চক্রান্তের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হবেন।
সেনাবাহিনীর সর্বশেষ সাঁড়াশি অভিযান প্রশংসনীয়, তবে এই প্রাথমিক পদক্ষেপকে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তে পরিণত করতে হবে। এনসিপির রাজনৈতিক স্বীকৃতি বাতিল, সন্ত্রাসীদের বিচার, এবং এর অর্থনৈতিক উৎস বন্ধ করতে হবে।
জাতীয় পার্টির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করে যাচ্ছে, তবু এনসিপির মতো সন্ত্রাসী গোষ্ঠী রাজপথে রক্ত ঝরিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। বাংলার জনগণ এবার তাদের প্রতিরোধ করতে প্রস্তুত।
এনসিপি হলো খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মব জাস্টিসের কারখানা। এই দল বাংলাদেশে আর একটি রক্তপাত ঘটানোর সুযোগ পাবে না। পল্লীবন্ধুর বাড়ি ‘দ্য স্কাই ভিউ’-তে আগুন লাগিয়ে তারা রংপুরের হৃদয়ে আগুন ধরিয়েছে—এ আগুন সহজে নেভানো যাবে না। যদি রাষ্ট্র এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে এই আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।
বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকবে তখনই, যখন জাতীয় পার্টির মতো শান্তিপূর্ণ দলগুলো নিরাপদে কাজ করতে পারবে এবং এনসিপির মতো সন্ত্রাসী সংগঠনগুলো নিষিদ্ধ হবে।
_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
লেখক ও কলামিস্ট।
রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষক ও গণতন্ত্র-পর্যবেক্ষক
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com